নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-১৪ ০০:০৩:১৩ || আপডেট: ২০১৯-০৫-১৪ ০০:০৩:১৩
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ মা-মণি হাসপাতালের সামনে মোটর সাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১২ মে রবিরার রাত ৮টায় সময় উপজেলা উক্ত হাসপাতালের সামনে এঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম নাইমুল ইসলাম তামিম (৫)। সে উপজেলা সদরের দরবেশহাটের দক্ষিণে আশুর বর বাড়ির কুয়েত প্রবাসী গিয়াস উদ্দিনের পুত্র। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিশুটি মায়ের সাথে হাসপাতালে এসেছিল।
মহাসড়ক পার হবার সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুত্বর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে মা-মণি হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে আশংকাজনক অবস্থায় রাতেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যয়। দূর্ঘটনার পর মোটর সাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শিরা জানায়। এব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাঈনুদ্দিন চৌধুরী জানান, কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে।