চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে পাঁচ শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ২০১৯-০৫-১৫ ১৯:৫৬:০২ || আপডেট: ২০১৯-০৫-১৫ ১৯:৫৬:০২

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রামে পাঁচ শতাধিক ইয়াবাসহ জহিরুল ইসলামের (৪৫) নামে  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার জহিরুল ইসলামের (৪৫) বাড়ি বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলে। চট্টগ্রামে তিনি থাকতেন বাকলিয়া রাজাখালী বেড়ি বাঁধের এক কলোনিতে।  বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, শাহ আমানত সেতু এলাকার মীর ফিলিং স্টেশনের সামনে থেকে বুধবার জহিরুলকে পুলিশ গ্রেপ্তার করে।

“জহিরুল ‘পুলিশের সোর্স’ পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে ইয়াবা বেচাকেনা করতেন। পুলিশ ধরতে গেলেও অন্য সংস্থার সোর্স পরিচয় দিতেন ।

এভাবে সে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছিল বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *