জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৬ ০০:৩৪:৩৭ || আপডেট: ২০১৯-০৫-১৬ ০০:৩৪:৩৭
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় কৃষি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি খননযন্ত্র জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পূর্ব বরৈয়া এলাকায় অভিযান চালিয়ে খননযন্ত্রটি জব্দ করা হয়।
এ সময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খননযন্ত্র ফেলে পালিয়ে যান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দেন।