শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৭ ২১:৪৫:৩৩ || আপডেট: ২০১৯-০৫-১৭ ২১:৪৫:৩৩
খাগড়াছড়ি,প্রতিনিধি॥
খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময়,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, যুব ও ক্রীড়া সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মংসুইপ্র“ চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপুরা, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা ও স্বদেশ প্রত্যাবর্তনের কথা তুলে ধরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বক্তরা।