আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৭ ০১:২০:৩২ || আপডেট: ২০১৯-০৫-১৭ ০১:২০:৩২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চট্টগ্রাম বিভাগের পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের খামারী নাজিম উদ্দিন হায়দার। কর্ণফুলী দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি নাজিম তৃতীয়বারের মত মিল্ক ভিটা পরিচালক হয়েছেন। সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধন ও মিল্ক ভিটা নির্বাচনের সভাপতি মো. রুহুল আমিন, সদস্য আনিসুর রহমান, মো. গালীন খান মঙ্গলবার এ সংক্রান্তে একটি প্রজ্ঞাপন জারী করেছেন। মিল্ক ভিটার সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ নাদির হোসেন লিপু, সহ-সভাপতি শেখ মো. আবদুল হামিদ, সদস্য হোসনে আরা, তপন কুমার ঘোষ, আবদুল্লাহ আল হালী, আবদুস ছামাদ ফকির। তৃতীয়বারের মত মিল্ক ভিটার চট্টগ্রাম বিভাগের পরিচালক নির্বাচিত হওয়ায় নাজিম উদ্দিন হায়দার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খামারীদের কল্যাণে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি সারা দেশে আগামীতেও ভুমিকা রাখবে। তাছাড়া মিল্ক ভিটার পটিয়া দুগ্ধ শীতলী কেন্দ্র পূর্ণাঙ্গ কারখানা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এজন্য দক্ষিণ চট্টগ্রামের সকল খামারীদের সহযোগিতা কামনা করেছেন। মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করার একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে।