আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৭ ০১:২৬:৩৬ || আপডেট: ২০১৯-০৫-১৭ ০১:২৬:৩৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার জিরি মালিয়ারা ইউনুছ সিকদারের পরিবারের পক্ষ হতে দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু দেবব্রত দাশ, (পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন হাজী ছৈয়দুল হক সিকদার, ইউনুছ সিকদার, মাহমুদুল হক), মুছা সওদাগর, মাষ্টার বশির আহমদ, দোস্ত মাহামুদ, রিটন নাথ মাষ্টার, মো. রশীদ, বাবু বিভু শীল, জেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দীন, এসকান্দার আলী, যুবলীগ নেতা জসীম, সেলিম উদ্দীন জীবন, সুমন, ছাত্রনেতা ইমরান হোসেন, ওয়াহেদ, আলমগীর, হেলাল ও অন্যান্য নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোজাম্মেল হক নঈমী। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস সমগ্র মুসলিম জাহানের জন্য মহান আল্লাহর খাস রহমত স্বরূপ। এ মাসে যারা রোজাদারের পাশে দাঁড়াবেন তারা নি:সন্দেহে সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সম্ভব হবে।