আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৭ ০১:২৮:৩৫ || আপডেট: ২০১৯-০৫-১৭ ০১:২৮:৩৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতি কেন্দ্রীয় কমিটিতে পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব আবুল বশর প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে তার গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। উপলক্ষে গত শুক্রবার পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ তার বাড়ি প্রাঙ্গনে বিভিন্ন স্তরের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে একের পর এক ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এসময় তিনি বলেন, আমি এ পটিয়ার সন্তান। পটিয়ার মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়াতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। তিনি শুধু দেশে নয়, বিদেশেও পটিয়ার মানুষের সুখে-দু:খে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের এভিপি মোহাম্মদ মাহমুদ উল্লাহ, দক্ষিণ চট্টগ্রাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক সমিতির সভাপতি ও পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মো. সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।