চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মুক্তিযোদ্ধা সামশুল আলমের ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০৫-১৭ ০১:২৩:৫৪ || আপডেট: ২০১৯-০৫-১৭ ০১:২৩:৫৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র সন্তান, নাতী-নাতনীসহ অংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদে জোহর নগরীর চকবাজারস্থ মিয়া বাপের মসজিদ প্রাঙ্গনে ও ২য় নামাজে জানাজা রাত সাড়ে ১০টায় উত্তর গোবিন্দার খিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে হাইদগাঁও ইউনিয়নের জিয়ারপাড়া এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: ইউনুচ মিয়া শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *