চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

বায়তুল মোকাররমে কালবৈশাখীর হানা, নিহত ১

প্রকাশ: ২০১৯-০৫-১৭ ২১:২০:১৮ || আপডেট: ২০১৯-০৫-১৭ ২১:২২:১৬

ইফতার শেষে মাগরিবের নামাযের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে আরো অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক প্রতিনিধি জানান, বায়তুল মোকাররমের ঘটনায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজধানীর একটি টায়ার ফ্যাক্টরিতে কাজ করতেন, থাকতেন পোস্তগোলায়। শফিকের গ্রামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

এছাড়া ওই ঘটনায় আহতদের মধ্যে অন্তত ২০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বেশিরভাগ মুসল্লির শরীরে কাটা-ছেড়া এবং রক্তাক্ত দেখা গেছে বলেও জানান ঢামেক প্রতিনিধি।

আহতরা জানিয়েছেন, ইফতার শেষ করে তারা নামায আদায় করছিলেন। এ সময় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় এলে, বায়তুল মোকারমের দক্ষিণ গেটের তাবু ভেঙে মুসল্লিদের ওপর পড়ে। এতে অনেকে আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, সন্ধ্যায় ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। খবর: পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *