চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

সনাতন ছাত্র-যুব পরিষদ : প্রতিষ্ঠার ২৫ বছর ফুর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ২০১৯-০৫-১৭ ২১:৫৯:৩২ || আপডেট: ২০১৯-০৫-১৭ ২১:৫৯:৩২

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

অরাজনৈতিক সামাজিক সংগঠন খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদের প্রতিষ্ঠার ২৫ বছর (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। শুক্রবার ১৭ মে শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে বেলুন উড়িয়ে রজত জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে নির্মলেন্দু চৌধুরী বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদ বিভিন্ন আর্ত সাামাজিক ও বহুমূখী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে সামনের দিয়ে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ সংগঠনের কর্মকান্ডে দেশ ও সমাজক এগিয়ে যাবে। এ সময় তিনি দক্ষতার সাথে সংগঠনকে পরিচালনার জন্য সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এ সময় লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, খাগড়াছড়ি জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে, পৌর সভার পেনেল মেয়র কাউন্সিলর পরিমল দেবনাথ লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সদস্য অজিত নন্দী, সনাতন সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জিত দে, স্বপন দেবনাথ, স্বপন চৌধুরী, ধনা চন্দ্র সেন এবং তপন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, সহ-সভাপতি বিমল দেবনাথ, সাধারণ সম্পাদক শেখর সেন, যুগ্ম সম্পাদক লিটন ভট্টাটার্য রানাসহ বিভিন্ন উপজেলার সনাতন ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ নেয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *