জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৮ ০২:৫২:৪৮ || আপডেট: ২০১৯-০৫-১৮ ০২:৫৪:০৪
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন,‘আমি নিজেও কোনো অন্যায় করব না,দলের কাউকেও অন্যায় করতে দেব না। বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’ গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বরুমচড়ায় নবনির্মিত হাজী আলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদের মোতোয়াল্লী ইউএনও শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্,রাযপুর ইউপি চেয়ারম্যান জানে আলম,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, আজিজুল হক নসু,আজাদ সিকদার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল আবছার তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর,ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ। পরে ভূমিমন্ত্রী ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন।