মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২২:৫৫:৩৬ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২২:৫৫:৩৬
দেশের ৬ কোটি ২০ লক্ষ তরুণদের স্বপ্নের প্লাটফর্ম “জাতীয় যুব সংসদ, বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মোঃ ইমাম হোসেইন, মহাসচিব সাদিয়া আক্তার স্বর্ণা, বাহার উদ্দিন ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদ আলম স্বাক্ষরিত ও কক্সবাজার জেলার প্রধান সমন্বয়ক মো: মনজুর আলম এর সমন্বয়ে কক্সবাজার জেলা শাখার কমিটির সভাপতি শোয়াইবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির মিলন সহ ৮১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
১৮ মে বিকাল তিনটায় চকরিয়া পৌরশহরস্থ অভিজাত রেস্টুরেন্টে জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর কক্সবাজার জেলা শাখা’র উদ্যোগে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করেন এবং জেলা শাখার প্রধান সমন্বয়ক মো: মনজুর আলম তাদের পুষ্পমাল্য দিয়ে তাদের বরণ করে নেন। ##