চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮শিক্ষার্থীর বৃত্তি লাভ

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২২:১৪:০৭ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২২:১৪:০৭

মিরসরাই প্রতিনিধি:

জেএসসি’তে মিরসরাই সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪জন। বৃহস্পতিবার (১৬মে) প্রকাশিত ওই ফলাফলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউদ্দিন বাবলু জানান, ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন ইউসরা শারফুদ্দীন, সুমাইয়া কবির, আফিয়া হুমায়রা ও মোহসেন আলম শৈবাল । জেনারেল গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তাসমিদ উদ্দিন রিশাদ, নাজমুস সাকিব, আজিজুর রহমান ও ফয়সাল হোসেন অমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *