চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ইমাম সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২২:৩৫:১৩ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২২:৩৫:১৩

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ইমামদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলাসহ নির্বিঘ্নে আসন্ন ঈদ উদযাপন বিষয়ে আলোচনা করা হয়। এসময় মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, মিরসরাই থানায় অফিসার ইনচার্জ জাহিদুল কবির, পরিদর্শক বিপুল দেবনাথ, পরিদর্শক মোজাম্মেল হোসেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার নুরল হক সিকদার, ইমাম নুরুল ইসলাম, মো. মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *