প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২৩:০২:২৪ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২৩:০২:২৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি ঐক্য সংঘের আয়োজনে থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল শনিবার (১৮ মে) অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ শিক্ষক নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দবাড়ি মানবাধিকার কমিশনের সভাপতি মাহাবুবুল আলম সিকদার, সৈয়দবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সাজ্জাতুল ইসলাম হীরা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আববাস হোসাইন আফতাব, মাওলানা সেকান্দর হোসেন, সমাজসেবক মো. কামাল হোসেন । বক্তব্য রাখেন সংগঠনের সাইদুল আলম ননি, মো. নাছির উদ্দিন সাইদ, সোহেল,নেজাম,মুন্না,ইমরান,রিপন সিহাব,জুয়েল,ইমন,সজীব,রুবেল, বাবুন,মহন,মামুন,হৃদয়,নয়ন,পারভেছ,সাকিল,সবুজ,আরমান,মুন্না,ইয়াছিন,মুজাহের,রাজন,আলামিন,আবু জাহেদ প্রমুখ। #