চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা 

প্রকাশ: ২০১৯-০৫-১৮ ২২:৪২:৪৭ || আপডেট: ২০১৯-০৫-১৮ ২২:৪২:৪৭

আলাউদ্দিন:

লোহাগাড়ায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা 

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে লোহাগাড়ায় থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে । উপজেলার সবগুলো বিহারে কড়া পুলিশি নিরাপত্তা বলয় তৈরির করেন।

 

এরই ধারাবাহিকতায় ১৮( মে) ( শনিবার) সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  হাসানুজামান মোল্যা উপজেলার প্রত্যন্ত এলাকার মছদিয়া জ্ঞান বিহার,  চুনতির নারিশা বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি বলেন, উপজেলার সবগুলো বিহারে কড়া পুলিশি নিরাপত্তা বলয় তৈরির করা হয়েছে।  সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবারের মত এবারও লোহাগাড়ায় শান্তিপূর্ণভাবে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে ।

উপস্থিত বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন। তারা পুলিশকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *