চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

শাহ আমানতে ৯৬টি স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ২১:৩৬:১৯ || আপডেট: ২০১৯-০৫-১৯ ২১:৩৭:৫৭

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় (১৯ মে) গণমাধ্যমকে  বিষটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

তিনি বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টায় ব্যাংকক থেকে রিজেন্ট এয়ারওয়েজে আসা শাহজাহান নামের এক যাত্রীর কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১১ দশমিক ২৫০ কেজি।’

তিনি আরও বলেন, ‘শাহজাহানের গ্রামের বাড়ি সাতকাক্ষীরায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র-, বার্তা২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *