চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ২১:৪৮:১৫ || আপডেট: ২০১৯-০৫-১৯ ২১:৪৮:১৫

প্রদীপ শীল, রাউজান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৯ মে (রোববার) বশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। স্টাফ এসোসিয়েশনের যুগ্ন-সম্পাদক জনাব মোঃ আব্দুর আল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ হোসেন রুবেল। এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য স্টাফ এসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

তিনি পবিত্র মাহে রমজানের সংযম ও শুদ্ধতার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগানোর আহবান জানান। একইসঙ্গে চুয়েটের চলমান অগ্রযাত্রায় কর্মচারীগণের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *