চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কোলাগাঁও গাউছিয়া কমিটির ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০০:৫১:৫০ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০০:৫১:৫০

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : গাউছিয়া কমিটি বাংলাদেশ ৪নং কোলাগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা, অভিষেক ও ইফতার মাহফিল কোলাগাঁও গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ আলী আবছার।

মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো. ফারুক আহমদ। প্রধান আলোচক ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, প্রধান বক্তা ছিলেন পশ্চিম পটিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব আলী, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আহমদ কবির রেজভী, মাষ্টার জালাল আহমদ, হাজ্বী মুহাম্মদ বদিউল আলম তুষার, হাজী মো. হোসেন, আজিজুর রহমান মিয়া, সফিউল আলম বাদসা, ইকবাল হোসেন চৌধুরী, আবদুল শুক্কুর মেম্বার, মাষ্টার মনছুর আলম, মো. আলী আহমেদ, মো. ইব্রাহিম সওদাগর, রমজান আলী, আবদুল গফুর, মো. ইসমাইল, মোহাম্মদ হাছান, আমিনুর রহমান, আবদুস সাত্তার, মো. আলমগীর কবির, মিজানুর রহমান, আরিফ মো. ফয়সাল, আবদুল রাজ্জাক, মো. মঞ্জুর আলম, ফরিদুল আলম, মো. ইলিয়াছ প্রমুখ। এতে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলন ঘটানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *