আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০০:৫৯:৩৭ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০০:৫৯:৩৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরায় প্রতিবন্ধী ও ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে এ কার্ড বিতরণ করেন চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। এসময় উপস্থিত ছিলেন মেম্বার শাহীন আকতার, মোঃ রফিক, মৃদুল ঘোষ, জাহেদুল হক, আবু তালেব, সচিব সুজন বড়ুয়া, কানন বড়ুয়া, সুকুমার বড়ুয়া, আবু তাহের, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
এসময় চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী প্রতিবন্ধী ও দু:স্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ড দিয়ে দারিদ্র বিমোচনের কর্মসূচী এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি একাজ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।