আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০০:৫৭:৫৪ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০০:৫৭:৫৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরায় সিকদার বাড়ী জামে মসজিদে ছায়রা ছিদ্দিক এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব ইদ্রিছ মিয়া। এ উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ছায়রা সিদ্দিক এতিমখানার সম্পাদক মো: দিদারুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্টিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ ইদ্রিস মিয়া, বক্তব্য রাখেন খতিব মৌলানা শরিফ উল্লাহ আশেকী, সমাজ সেবক মোতাহেরুল ইসলাম, এস এম সুমন, হাজী ছালেহ আহমদ, হাজী নুরুজ্জমা, সোহেল সিকদার, ইকবাল সিকদার, মামুন সিকদার, মো: আবু ছৈয়দ প্রমুখ।
এতে প্রধান অতিথি ছিলেন এতিমরা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর খুবই প্রিয় ছিলেন। তিনি সবসময় এতিমদের সাথে থাকতেন এবং পছন্দ করতেন। তাই আমি এতিমদের খুব ভালোবাসি। মনে করি যারা এতিমদের ভালবাসেন তারা আল্লাহর রাসূলকে ভালবাসেন। তিনি পবিত্র মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে সিয়াম সাধনার আহবান জানিয়ে বলেন আল্লাহ সবকিছুর পুরষ্কার দেন। শুধু মাত্র রমজানের পুরষ্কার একমাত্র নিজের পছন্দে তিনি নিজেই দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই পবিত্র রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্যই রোযা রাখতে হবে।