চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় মুক্তিযোদ্ধা সামশুল আলম চেয়ারম্যানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০১:০১:০৭ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০১:০১:০৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামশুল আলম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে তার নিজ বাড়ীর কবরস্থানে সমাহিত করা হয়েছে। তিনি গত বুধবার রাতে ইন্তেকাল করেন। গত বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ীর জামে মসজিদ প্রাঙ্গণে পটিয়া সহকারী কমিশনার ভ‚মি সাব্বির রহমান সানির নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তার কফিনে গার্ড অব অনার প্রদান করে। পরে তার জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, হাইদগাঁও ইউ,পি চেয়ারম্যান মুহাম্মদ ইউনুছ উপজেলা আওয়ামীলীগ নেতা বিএম জসীম ও মুক্তিযোদ্ধা ইছহাক সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ শরিক হন। তার মৃত্যুতে পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত সাংসদ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী উপজেলা আওয়ামীলী সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মহিউদ্দীন গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *