আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০০:৫০:০৯ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০০:৫০:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল গতকাল শান্তির হাটস্থ গ্রান্ড সুলতান কনভেনশন হলে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোজাফ্ফর আহমদ।
পশ্চিম পটিয়ার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এয়াকুব আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পশ্চিম পটিয়ার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আবু জাফর, মো. হারুনুর রশিদ, মোরশেদুল আলম, ইঞ্জি: শহিরুল ইসলাম, মো. আবদুল্লাহ আল হারুন, মো. আলী আবছার, এসএম নজরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. হামিদুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন চৌধুরী, হাজী মো. নুরুদ্দিন, মাওলানা মো. শাহাদাত, মাওলানা মাহমুদুল হাসান নয়ন, মো. শফিউল আজম বাদশা, মো. আবদুর রহিম চৌধুরী প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ মানুষকে আদর্শিক জীবন গঠনের প্রেরণা যোগায়। তিনি এ সংগঠনের পশ্চিম পটিয়ার নব গঠিত কমিটির সাফল্য কামনা করে বলেন, হক এবং বেদাতের মধ্যে পার্থক্য সৃষ্টি কারী রমজান মাসে মুসলমানদের অর্জিত শিক্ষা সারা বছর লালন করলে মু’মিন মুসলমান হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। যেখানে পবিত্র কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃত। তিনি পবিত্র রমজানে যাকাত আদায়ের মাধ্যমে নিজের সম্পদকে পরিশিলীত করার আহবান জানিয়ে বলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় যাকাত ও ফিতরা প্রদান করে দ্বীনি শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে।