চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

মালয়েশিয়া যাওয়ার পথে পেকুয়ায় ৬৭ রোহিঙ্গা আটক

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ০১:০৫:৩০ || আপডেট: ২০১৯-০৫-১৯ ০১:০৫:৩০

চকরিয়া অফিস: কক্সবাজারের পেকুয়া উপজেলাস্থ উজানটিয়া জেটিঘাট থেকে নারী ও শিশুসহ ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। দালালচক্রের একটি দল আটক রোহিঙ্গাদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে টলার থেকে জেটিঘাটে নামিয়ে দিয়ে সটকে পড়ে।

১৮ মে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া থানার এসআই সুমন সরকার নেতৃত্বে একদল পুলিশ করিমদাদ মিয়ার জেটিঘাট থেকে তাদেরকে আটক করে। স্থানীয় বাসিন্দা মোঃ এহেসানসহ আরো কয়েকজন জানান, রাতে জেটিঘাটে অনেক মানুষ দেখতে পেয়ে আমরা এগিয়ে যায়। জিজ্ঞেস করে জানতে পারি তারা সবাই রোহিঙ্গা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ভুইঁয়া জানান” টলার যোগে সাগর পথে তারা মালয়েশিয়া যাওয়া জন্য প্রস্তুতি নিচ্ছিল। আটকদের মধ্যে ২১ পুরুষ, ৩১ নারী ২১ শিশু রয়েছে। এসময় আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে টলারটি জব্দ করতে পারিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে তারা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *