প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-১৯ ২১:৪৩:১৮ || আপডেট: ২০১৯-০৫-১৯ ২১:৪৩:১৮
প্রদীপ শীল, রাউজান:
রাউজান চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৯মে রবিবার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। মাওলানা শফিউল আলম আজিজী সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুর রহিম আলমগীর, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, আহসান হাবিব চৌধুরী হাসান, জাকের হোসেন মাস্টার, তসলিম উদ্দিন, নাঈম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মো. আসিফ, ছাবের হোসেন, হানিফ মেম্বার, হায়দার মেম্বার, সবুর খান, হেলাল, রনি, মাসুদ, সবুর, মোহরম আলী, সাইফুল ইসলাম, বখতিয়ার, নাছির, মহিউদ্দিন, আজাদ হোসেন মেম্বার প্রমুখ।