চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

সৃজন সংঘের ইফতার সামগ্রী বিতরণ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-১৯ ২১:৫৩:০৬ || আপডেট: ২০১৯-০৫-১৯ ২১:৫৩:০৬

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৃজন সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ১৭ মে) সংগঠনের সভাপতি আসিফুল ইসলামের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সার্বিক তত্ত্বাবধানে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজন সংঘের উপদেষ্টা সাংবাদিক এম আনোয়ার হোসেন, সাবেক সভাপতি জিয়া উদ্দিন, শান্তিনীড়ের সদস্য আকতার হোসেন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ইমন প্রমুখ।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৃজন সংঘের সহ-সভাপতি আব্দুল নাঈম, সহ-সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহেদ বিল্লাহ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জয় বড়ুয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান,  সদস্য মামুন হোসেন, অপূর্ব বণিক, মোবারক হোসেন, আবু নোমান, আল শাহরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *