চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইয়াবাসহ কারবারি আটক

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:২৫:০৮ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:২৫:০৮

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ইয়াবাসহ মো.ইলিয়াছ (৩৩) নামে এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোররাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়াস্থ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এসব ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। আটক ইলিয়াছ ওই এলাকার কালা মিয়ার ছেলে। আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *