চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

আফ্রিকায় মিরসরাইয়ের যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:০৪:৫৩ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:০৪:৫৩

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের এক যুবককে দক্ষিন আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম শাখাওয়াত হোসেন লাভলু (২৮)। সে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার (১৮ মে) রাত দেড়টার সময় একদল কৃষাঙ্গ লাভলুর দোকানে এসে তাকে গুলি করে হত্যা করে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার প্রচেস্ট্রমে ইউনিভার্সিটি এলাকায় তার একাধিক ব্যবস্যা ছিল।

তবে সে যে দোকানটি পরিচালনা করতো সেটি রাত প্রায় ২ টা পর্যন্ত খোলা থাকতো। শনিবার রাত দেড়টার সময় সে যখন দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল সেই মুহুর্তে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কি কারণে তাকে গুলি করা হয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *