আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:১৫:৫৬ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:১৫:৫৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে অসহায় এক অন্ধ মহিলার সহায়তায় এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
গত সোমবার বিকালে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে (প্রতিবন্ধী অন্ধ মহিলা) দেলোয়ারা বেগম’কে ঘর সংস্কার করার জন্য টেউটিন ও নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সমাজ সেবক আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার এম.এ মালেক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ। জানা যায়, উপজেলার মৃত জামাল উদ্দিনের স্ত্রী দেলোয়ারা বেগম ৯ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। বছর খানিক আগে তার স্বামী মৃত্যুবরণ করলে মেয়েকে নিয়ে সংসারে অভাবে পড়েন তিনি। এমনকি বিদ্যুৎবিহীন ভাঙ্গা ঘরে বসবাস করেন এমন সংবাদ পেয়ে যাহায্যে এগিয়ে এলেন কর্ণফুলী ইউএনও।
এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘প্রতিবন্ধী অন্ধ মহিলাটি কিছুদিন আগে আমার কাছে এসে সংসারের অভাবের কথা জানালে বেশ কষ্টে রয়েছেন জেনে আমার ব্যক্তিগত তহবিল থেকে ভাঙ্গা ঘরটি সংস্কারের জন্য টেউটিন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।