চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার কচুয়াই ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:১৩:৫৯ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:১৩:৫৯

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : গাউছিয়া কমিটি বাংলাদেশ ১৬নং কচুয়াই ইউনিয়ন শাখার উদ্যোগে ০১নং ওয়ার্ড ফারুকী পাড়া শাখার ব্যবস্থাপনায় স্থানীয় ফারুকী পাড়া বাইতুর রহমান জামে মসজিদে ১১ই রমজান ১৭ মে ১৯ইং (বুধবার) আলহাজ্ব মওলানা মামুনুর রসীদ ফারুকীর সঞ্চালনায় জাকির হোসেন মেম্বারের সভাপতিত্বে পবিত্র রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয। এতে প্রধান আলোচক ছিলেন হালিশহর তৈয়্যবিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক কচুয়াই কালা জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ মুস্তাক আলকাদেরী। মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীম।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ইউনুচ ফারুকী, আলহাজ্ব মাওলানা ফারুকী, গোলাম মাওলানা ফারুকী, কাজী সোলায়মান চৌধুরী, আবু জাফর ফারুকী, আবদুল মালেক ফারুকী, সাবেক মেম্বার মোরশেদ ফারুকী, যুবলীগ সভাপতি এস.এস রাশেদ। এতে বক্তারা বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ মুসলমানদেরকে মু’মিন হিসেবে গড়ে তোলার জন্য পাঠশালার ভূমিকা পালন করে যাচ্ছে। তারা এ সংস্থার পতাকাতলে সকলকে সমবেত হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *