চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ার পেকুয়ায় আছহাবের বিরুদ্ধে অপরাধে জড়ানোর অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:১২:১৬ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:১২:১৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার পেকুয়ায় আছহাব উদ্দিনের বিরুদ্ধে মাজারের দান বাক্সের তালা ভেংগে টাকা চুরি, মাদক ব্যবসা ও বাহিনী তৈরি করে নানা অপরাধকর্ম পরিচালনা করার অভিযোগে পটিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বাংলাদেশ শাহ আমির বশরিয়া জন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধায়ক মো. জিয়াউল হোসাইন কর্তৃক থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পেকুয়ার মগনামা গ্রামের মুহাম্মদ সিরাজ উদ্দৌলাহর পুত্র মো. আছহাব বিগত ৩ মে ১৯ইং আমির ভান্ডার শরীফে ওরশ চলাকালীন রাত প্রায় দেড় টা নাগাদ আলহাজ্ব শাহসূফি ডা. সৈয়দ খায়রুল বশর শাহ আল আমিরীর মাজার শরীফের নজরানা বাক্সের তালা ভেংগে বাক্সে রক্ষিত টাকা চুরি করার সময় হাতে-নাতে ধৃত করে একটি রুমে আবদ্ধ করে ভক্তরা থানায় খবর দেয়। এসময় থানা থেকে মোবাইল ফোর্স এসে তৎক্ষণাৎ রুমের তালা খুললে দেখতে পায় সে পেছনের দিকে বির্ল্ডি টপকিয়ে পালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়, সে মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এমনকি তার নামে আছহাব বাহিনী সৃষ্টি করে এলাকায় আতংক ছড়াচ্ছে। তারা এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *