চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:১০:১৭ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:১০:১৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফে অন্যতম আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ১৯৮১’র ব্যবস্থাপনায় গাউসুল আজম দস্তগীর (ক.) এর স্মরণে সুফিবাদের আলোকে মাহে রমজানের গুরুত্ব, যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, গেয়ারভী শরীফ ও ইফতার মাহফিল আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতগাছিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতাবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:জি:আ:)।

প্রধান বক্তা ছিলেন হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লামা কাযী হাফেজ আহমদ আল কাদেরী (মা:জি:আ:)। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা এসএম গোলাম ফারুক মাইজভান্ডারী (মা:জি:আ:), শাহজাদা শেখ সৈয়দ আবুল মকছুম আলিম বিল্লাহ সুলতানপুরী (ওয়ালিদ) (মা:জি:আ:), শাহজাদা মাওলানা শাহসূফি সৈয়দ বোরহান উদ্দিন শাহ্ হাফেজ নগরী (মা:জি:আ:), শাহজাদা মাওলানা শাহসুফি সৈয়দ শহীদ শাহ্ আমির ভান্ডারী (মা:জি:আ:), শাহজাদা নিজামুল করিম সুজন (মা:জি:আ:), তক্বরীর করেন আল্লামা এসএম আলাউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:), আল্লামা মুহাম্মদ আজিজুল হক (মা:জি:আ:), আল্লামা সৈয়দ হাচ্ছানুল হক নঈমী আশরাফী (মা:জি:আ:), আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী (মা:জি:আ:), মাওলানা মুহাম্মদ ফয়েজুর রহমান (মা:জি:আ:), মাওলানা মুহাম্মদ আব্বাস উদ্দিন আল কাদেরী (মা:জি:আ:), আল্লামা হাফেজ ফারুক আল কাদেরী, আল্লামা মুহাম্মদ আবু ছালেহ আল কাদেরী, বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজাহান, আবদুল খালেক চেয়ারম্যান, মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ হামিদুল হক দানু, সুফি ফজল আহমদ সওদাগর, আলহাজ্ব নুরুল ইসলাম (নুরু), মো. কালাম উদ্দিন পারভেজ, মুহাম্মদ সায়েম প্রমুখ।

এতে সুফিবাদের নানাদিক তুলে ধরা বলা হয়, রমজানের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলন করা গেলে মু’মিন বান্দা হিসেবে যেকোনে মুসলমান নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *