চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-২০ ০১:৩১:১১ || আপডেট: ২০১৯-০৫-২০ ০১:৩১:১১

বাঁশখালী প্রতিনিধি :
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স বাঁশখালী শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার বিকেল বাঁশখালী পৌর সদরের সৌদিয়া মার্কেটস্থ ফারইষ্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোম্পানীর বাঁশখালী শাখা ইনচার্জ মাওলানা জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কোম্পানীর চট্টগ্রাম বিভাগীয় প্রধান খোরশেদুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও দারুল কারীম মাদ্রাসার পরিচালক সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, ফারইষ্টের কক্সবাজার ইনচার্জ মাওলানা আমিনুল হক ও চট্টগ্রাম দক্ষিণ জোনাল ইনচার্জ মাহমুদুল করিম। এছাড়াও বক্তব্য রাখেন, বাঁশখালী শাখার কর্মকর্তা মাওলানা আজিজুল হাছান, নুরুল কাদের, নূরীমন আক্তার নূরী, ছরোয়ার কামাল, মোঃ আজম, ক্বারী নুরুল আমিন প্রমুখ।
ইফতার মাহফিলে কোম্পানীর সদ্য প্রয়াত দুইজন গ্রাহকের মৃত্যুজনিত বীমা দাবীর চেক তাদের স্ব স্ব পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *