মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২১ ০০:২৪:০৬ || আপডেট: ২০১৯-০৫-২১ ০০:২৪:০৬
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ ২০ মে ১৯ ইং পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের বরণ ও প্রাক্তনদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার গুন্নুকে বরণ করে নেওয়া হয়। এর পর উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ কামাল ও মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরীকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়-বরণ অনুষ্ঠানে নবাগত চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ বলেন, নাইক্ষ্যংছড়ির যে কোন সমস্যা ঐক্যমতের ভিত্তিতে সমাধান করা হবে। শিক্ষাখাতে অধিক গুরুত্ব এবং মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকে স্বোচ্ছার হতে হবে। বর্তমান সরকারের প্রশংসা করে বলেন,সুন্দর নাইক্ষ্যংছড়ি গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বান্দরবানের রূপকার প্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপির হাতকে আরো শক্তিশালী ও সুনাম অক্ষুণ্ণ রাখতে তার দিক নির্দেশনায় উপজেলার উন্নয়ন এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে নব-নির্বাচিত দুই ভাইস-চেয়ারম্যান ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ান চাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, দৌছড়ি ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া। এর আগে বিদায়ী ও বর্তমান চেয়ারম্যানদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন ও ৫ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সম্মাননা স্মারক এবং বিদায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে বরণ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের সকল স্থরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদায়ী ও নবাগত চেয়ারম্যানদের উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়। বেলা ১ টায় বিদায়ী চেয়ারম্যান নবাগত চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহর কাছে দায়িত্বভার অর্পণ করেন। এসময় নব-নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করেন। একই দিন বেলা ৩ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর পর বিকেলের উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফরিদুল আলম।