চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ১৩২মেট্রিক টন ধান ও ৯৫৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে

প্রকাশ: ২০১৯-০৫-২১ ০০:২৬:২৭ || আপডেট: ২০১৯-০৫-২১ ০০:২৬:২৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক ধান ও চাল সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পটিয়া খাদ্য গুদামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চোধুরী। বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা, সহকারী কৃষি অফিসার মো. বুলবল, তথ্য কর্মকর্তা কামরুজ্জমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক, পৌর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির, কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুণ ইসলাম ঝন্টু প্রমুখ।

এতে বক্তরা বলেন, সরকার কৃষকদের কল্যাণের জন্য ধান চাল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যা পটিয়ায় স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। উলেখ্য, পটিয়া থেকে ১৩২মেট্রিক টন ধান ও ৯৫৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। গতকাল থেকে সরকার নির্ধারিত মূল্যে এ ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *