চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌরসভায় মসজিদ উদ্বোধনে

প্রকাশ: ২০১৯-০৫-২১ ০০:২৮:৩৮ || আপডেট: ২০১৯-০৫-২১ ০০:২৮:৩৮

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড এ মাইফুলা কবীর লালিমা পুকুর জামে মসজিদ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার এ মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। এ উপলক্ষে সমাজ সেবক নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক সিরাজুল মোস্তফা, কাউন্সিলর গোফরান রানা, শফিউল আলম, ইঞ্জিনিয়ার রূপক সেন, জাফর আহমদ প্রমুখ।

এতে পৌর মেয়র বলেন, মসজিদ আল্লাহর ঘর, তাই মসজিদে এসে ইবাদত করলে বহুগুণ সওয়াবের অধিকারী হওয়া যায়। তিনি তাই পবিত্রতার মাধ্যমে সকলকে মসজিদে এসে নামাজ পড়ার আহবান জানান। তিনি নির্মিতব্য মসজিদের কল্যাণে এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *