চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ফটিকছড়ি শাখার মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্টিত

প্রকাশ: ২০১৯-০৫-২১ ০০:১৬:০৪ || আপডেট: ২০১৯-০৫-২১ ০০:১৬:২৪

রফিকুল আলম : বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ( আনিস- রবিউল) ফটিকছড়ি শাখার মাহে রমজান শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার গত ১৯ মে রবিবার ফটিকছড়ি সদরস্থ মনিরা কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সভাপতি রহিমা আকতারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)হাসানুল কবির,এটিও শরীফুল ইসলাম,উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,জাহেদুল হাসান চৌধুরী,নেছার আহম্মদ, মুহাম্মদ জাফর।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,মুহাম্মদ বেলাল,মুহাম্মদ মুছা ও শফিউল আজম। সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কয়েক শত শিক্ষক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *