আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২২ ০১:১০:৪৬ || আপডেট: ২০১৯-০৫-২২ ০১:১০:৪৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় ইউনিয়ন ব্যাংক লিমিটেড পটিয়া শাখার উদ্দ্যোগে ২০ মে ১৪ রমজান সোমবার বিকেলে ক্লাব রোডস্থ ব্যাংক কার্যালয়ে এক দোয়া ও ইফতার মাহফিল পটিয়া ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম মনজুর সভাপতিত্বে ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এস আলম শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মোহাম্মদ জিয়াউল করিম, বক্তব্য রাখেন সাবেক ন্যাশানাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাব অর্থ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, সহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।