চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় হাবিলাসদ্বীপ ইউপি’র ৪নং ওয়ার্ডে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-২২ ০১:১৩:৩৪ || আপডেট: ২০১৯-০৫-২২ ০১:১৩:৩৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া ২১ মে, ২০১৯: ইউনিয়ন পরিষদের বাজেট তৈরীতে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে ওয়ার্ড পর্যায়ে পরিকল্পনা সভা ২১ মে বিকেলে পটিয়া উপজেলার ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। ‘বাজেট প্রণয়নে চাই সকলের সম্মিলিত অংশগ্রহণ’ এই স্লোগানে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্যে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট তৈরীতে জনগণের মতামত গ্রহণের জন্য হাবিলাসদ্বীপ ইউপি উক্ত ওয়ার্ড পরিকল্পনা সভার আয়োজন করে।

ইয়াছিন আউলিয়া রোডস্থ শহীদ মেম্বারের দোকানের সামনের সড়কে আয়োজিত সভায় সার্বিক সহায়তা প্রদান করেন দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটিয়া শাখা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড সদস্য মোঃ শহীদুল ইসলাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচীব আবদুল মালেক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক পটিয়ার স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক শীলা দাশ, সনাক সহ-সভাপতি নিত্যময় চৌধুরী, টিআইবি’র সহকারি ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত ২ নং ওয়ার্ডের নাগরিকগণ তাদের এলাকার সমস্যার কথা পরিষদের সামনে তুলে ধরেন এবং আগামী অর্থবছরের বাজেটে এসব সমস্যার অলোকে প্রকল্প প্রনয়ণের অনুরোধ জানান। সভায় যে সকল প্রকল্প নেয়ার জন্য প্রস্তাব আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো; গরীব নারীদের জন্য কর্ম সংস্থানের ব্যবস্থা করা, রাস্তার বাতির ব্যবস্থা করা, রাস্তা সংস্কার, খাবার পানির জন্য টিউবওয়েল স্থাপন, বয়স্কদের জন্য ভাতা প্রদান, গরিব অসহায়দের জন্য ঘর প্রদান ইত্যাদি।

সভায় উপস্থিত স্থানীয় ব্যক্তিগণ পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠার করার আহবান জানান। সভায় ইউপি সচীব আবদুল মালেক বলেন, ইউনিয়ন পরিষদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্ঠা করি জনগণের জন সর্বোচ্চ সেবাটুকু দিতে। এক্ষেত্রে কিছু ভ‚লক্রটি থাকতে পারে, এজন্য সবসময় আমরা জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত রয়েছি। যদি আপনারা দেখেন পরিষদের কাজে কোন অনিয়ম হচ্ছে তাহলে তা সরাসরি দেখিয়ে দেবেন। তিনি আরো বলেন, গত কয়েক বছর থেকে জনগণের মতামতের ভিত্তিতেই বাজেট প্রণয়ন করা হচ্ছে, এ লক্ষ্যেইে ওয়ার্ডের জনগণের মতামত গ্রহণ করছি। আপনাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হবে। জনগণের মতামতের ভিত্তিতে হাবিলাসদ্বীপকে একটি জনবান্ধব মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে আমরা বদ্ধ পরিকর।

তিনি বলেন, অদ্যকার সভায় জনগণ যেসব প্রস্তাবণা দিয়েছে এগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *