চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌর কাউন্সিলর আবদুল মান্নান এর মাস ব্যাপী ইফতার মাহফিল চলছে

প্রকাশ: ২০১৯-০৫-২২ ০১:০৮:২৯ || আপডেট: ২০১৯-০৫-২২ ০১:০৮:২৯

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভার তিনবারের নির্বাচিত ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল মান্নান গত ৩০ বছর যাবত পবিত্র মাহে রমজান মাসে মাস ব্যাপী ইফতার মাহফিল আয়োজন করে থাকে। গত রবিবার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মৌলানা এনায়েত হোসাইন, আবদুল আলিম, আবদুর ছাক্তার, কৃষকলীগ নেতা মোহাম্মদ ইসমাইল, সমাজসেবক আবুল কাসেম ভেট্টা, আলী আকবর, আবদুর রহিম সও:, শাহ আলম, আবু জাফর, আবু হোসাইন, জাগির হোসাইন, আবদুল রাজ্জাক, মুনছুর আলম প্রমুখ।

প্রধান অতিথি কাউন্সিলর আবদুল মান্নান বলেন, মাহে রমজানে দ্বিতীয় দশক মাগফিরাত ক্ষমা লাভের দশক অতিক্রম করছি আমরা। মহান আল্লাহ ক্ষমা লাভের প্রধানতম উপায় হচ্ছে পবিত্র কুরআনুল করীমের দিক নির্দেশনা অনুসরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *