চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ অনুষ্টান সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৫-২২ ০১:০০:১৪ || আপডেট: ২০১৯-০৫-২২ ০১:০০:১৪

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান এর পদোন্নতি জনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনকে বরণ উপলক্ষে বিদায় ও সংবর্ধণা অনুষ্ঠান গত ২০ মে সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদেও শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। উপজেলা অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্টানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো: জানে আলম,কৃষি অফিসার লিটন দেব নাথ,পিআইও আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরে প্রকৌশলী প্রণবেশ মহাজন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)হাছানুল কবির, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, পজীক কর্মকর্তা আলী নুর মিয়াজি,যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হান্নান আলম,সমাজ সেবা কর্মকর্তা রাজিব আশ্চার্য্যসহ উপজেলা প্রশাসনের অন্যন্যা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় পদোন্নতি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এদিকে একইস্থানে পরক্ষনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারদ্বয়কে ফুলের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। অপরদিকে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষহতে পদোন্নতি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে বিদায় ও বরণ করেন।

এসময় ইউপি চেয়ারম্যান এম সোলাইমান,জানে আলম, আবু তালেব,ইব্রাহিম তালুকদার,শোয়েব আল সালেহীন,সরোয়ার উদ্দীন শাহীন,সরোয়ার হোসেন স্বপন,সোহারাব হোসেন উপস্থিত ছিলেন। রাতে অনুষ্টান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গত ১ নভেম্বর ২০১৮ইং ফটিকছড়িতে যোগদান করে প্রায় ৬ মাস পর নতুন কর্মস্থলের উদ্যোশে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *