রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৩ ১১:৩২:৫৫ || আপডেট: ২০১৯-০৫-২৩ ১১:৩২:৫৫
রফিকুল আলম :
ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের নানুপুর বাজারে “বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় প্রায় ৪০টি মুদি দোকান,হোটেল,কাঁচা বাজার, ঔষধের দোকান,ফলের দোকান ও হোটেল সমূহ পূর্বের মিষ্টির শিরকা,নোংরা পরিবেশ এবং পঁছা-বাসি খাবার মজুদ করায় জরিমান করা হয়।গত ২২ মে দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।এ সময় মুদির দোকান সমূহে মহামান্য হাইকোর্ট কতৃর্ক বাতিল ও নিষিদ্ধ ৫২ টি পন্যের মধ্যে মধুবন লাচ্ছা সেমাইসহ অন্যান্য পন্য জব্দ করা হয়। অভিযানের সময় ২০ কেজির মত বাঘা বাড়ি নকল ঘি, ঔষধের দোকানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও মূল্য তালিকা টেম্পোরারিং করা পন্য জব্দ করা হয়। পচা ফল জব্দ করা সহ ১৫টি দোকানকে মোট ৭৪ হাজার (চুয়াত্তর হাজার)টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফটিকছড়ি মো:জানে আলম। ফটিকছড়ি থানা পুলিশের এসআই মাহবুব আলম খাদিম ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন। অভিযান কালে স্যানিটারী ইন্সপেক্টর রোকনুজ্জামান,স্থানীয় ইউপি সদস্য আমানুল্লাহ ও অন্যান্য জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণেরর সহযোগিতায় আজকের অভিযান সফল হয় ।
এ ব্যাপারে জানতে চাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিন বলেন, উপজেলাকে সুন্দরভাবে পরিচালনার জন্য বাজার মনিটরিং সহ অন্যান্য সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।