চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে আওয়ামীলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে আলীকদম আওয়ামীলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০১৯-০৫-২৩ ১৪:০৪:৫০ || আপডেট: ২০১৯-০৫-২৩ ১৪:০৪:৫০

হিল্লোল দত্ত,আলীকদম প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখার নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার রাত ৯ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওজি হেডম্যান পাড়ার খামার বাড়ি থেকে চথোয়াই মং মার্মাকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় দূবৃত্তরা। এসময় তার স্ত্রী বাধা দিলে তাকেও থাপ্পর,কিল,ঘুষি মারা হয় এবং হত্যার হুমকীও দেওয়া হয়।

 

চথোয়াই মং মার্মা বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার ও সাবেক পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি এলাকায় পার্বত্য মন্ত্রী বীরবাহাদুর ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র  আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।

 

আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মার্মা অপহরনের ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামীলীগ।

 

উল্লেখ্য, ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে।একইদিন অপহরন করা হয় ফোলাধন তঞ্চঙ্গ্যা নামের আরেক কর্মীকে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

 

এছাড়া ৯মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। গত ১৯ শে মে বান্দরবানের রাজবিলায় আওয়ামীলীগের সমর্থক ক্যাচিং থোয়াই মার্মাকে(২৭) অপহরনের পর গুলি করে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *