জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০২:৩১:০৪ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০২:৩২:৫০
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় পৃথক দুটি অভিযানে কাপড়ের দাম বেশি নেওয়ার অপরাধে তিন কাপড় ব্যবসায়ীকে ৭ হাজারও ভেজাল খাবারের দায়ে দুটি রেঁস্তোরাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তম হাটের হাজী ইমাম শপিং সেন্টারে ও গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ অভিযান চালানো হয়। এছাড়া উপজেলার সিংহরা রাস্তার মাথা এলাকার এস জে ওয়াটার নামের একটি পানি কারখানার বাণিজ্যিক অনুমতি না থাকায় সিলগালা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী অভিযান দুটিতে নেতৃত্ব দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আনোয়ারা উপজেলা শাখার সভাপতি জাহেদুল হক, সাধারণ সম্পাদক নুরুল আবছার তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন শাহ্সহ ক্যাবের নেতৃবৃন্দ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী জানান, ঈদের বাজারে ক্রেতাদের কাছ থেকে অসঙ্গতিপূর্ণ মূল্য নেওয়ার অপরাধে হাজী ইমাম শপিং সেন্টারের মনেপড়ে,আমির ক্লথ ষ্টোর ও ব্লু স্টারকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে উপজেলা সদরের হোটেল সৌদিয়া ও নিউমদিনায় ভেজাল খাবার পরিবেশনের দায়ে দুই হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মার্কেট গুলোর কাপড় ব্যবসায়ীদের দাম বেশিনা নেওয়ারজন্য মৌখিকভাবেসতর্ক করা হয়।