চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে  অ্যাক্সেসরিজের কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০১:০৭:৪৭ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০১:০৭:৪৭

বীর কন্ঠ ডেস্ক:

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ইউনিটি অ্যাক্সেসরিজের কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টার দিকে ইপিজেডের এক নম্বর সড়কের ইউনিটি অ্যাক্সেসরিজ কারখানার পঞ্চমতলায় আগুন লাগে। প্রায় সোয়া একঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডি২৪লাইভকে জানান, প্রায় সোয়া একঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে আগুন নিভলেও ডাম্পিংয়ের কাজ এখনও চলছে। ভয়াবহ আগুনে পাঁচতলা ভবনের পঞ্চমতলা পুরোপরি ভস্মীভূত হয়ে গেছে।

জসিম উদ্দিন আরও জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে আজ কারখানাটি বন্ধ ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি হবে। এরপরই কারণ বলা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিও আন্দাজ করা যাচ্ছে না।

 

ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ইউনিটের ১৪টি গাড়ি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *