চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০০:৩৪:০৪ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০০:৩৪:০৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের উম্মুক্ত বাজেট সভা পরিষদ হল রুমে বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১ টায়  চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ -২০ অর্থ বছরের এ বাজেটে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১কোটি ৫২লাখ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। উক্ত বাজেট সভা উপস্থাপন করেন ইউপি’র সদস্য সচিব মোঃ ছৈয়দ অালম।

বাজেট অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভাঃ) জাহাঙ্গীর অালম কাজল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুল সত্তার, ইউপি সদস্য যথাক্রমে  আরিফ উল্লাহ ছোট্টু, ফরিদুল আলম, জুহুরা বেগম, অালী হোসেন, ফয়েজ উল্লাহ, রবিসন বড়ুয়াসহ সকল ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *