চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ন্যায় বিচারের জন্য আইনজীবীদের সত্যের পক্ষে থাকতে হবে : পটিয়ায় বারের ইফতার মাহফিলে -মোতাহের

প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০২:০৩:৪২ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০২:০৩:৪২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রতিটি আইনজীবি সত্যের পক্ষে থাকলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। আত্মশুদ্ধির রমজান মাসে সকলকে নামাজ আদায়ের পাশাপাশি হকহালের মাধ্যমে আয় রোজগার করারও বলেছেন। আদালতের কাছে বিচারপ্রার্থীদের পক্ষে প্রকৃত সত্যকে উপস্থাপন করতে আইনজীবিদের ভুমিকা অপরিসীম।

বুধবার বিকেলে পটিয়া আইনজীবি সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা চেয়ারম্যান এই কথা বলেন। সমিতির মিলনায়তনে ইফতার মাহফিল আয়োজক কমিটির সভাপতি এডভোকেট মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।

বক্তব্য রাখেন-পটিয়া আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দীপক কুমার শীল, সাধারণ সম্পাদক অনুপম নাথ, সিনিয়র এডভোকেট শাহজাহান উদ্দিন, এডভোকেট কবিশেখর নাথ,এডভোকেট স্বপন কুমার চৌধুরী, এডভোকেট বদিউল আলম, এডভোকেট মোরশেদুল আলম, পটিয়া আদালত জামে মসজিদের পেশ ইমাম মওলানা মো. হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ নূর মোস্তফা।

পৌরসভার অর্থায়নে পটিয়া আদালতের অভ্যান্তরে বাউন্ডারী ওয়াল নির্মাণসহ যেসকল উন্নয়ন কাজ হয়েছে সেজন্য পৌর মেয়রের প্রতি আইনজীবি সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *