নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০৫-২৪ ০১:৩৯:৫০ || আপডেট: ২০১৯-০৫-২৪ ০১:৪১:৩৫
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভূক্ত ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউট উদ্যোগে গত ২৩ মে (বৃহস্পতিবার) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ডাঃ সিরাজ উদ্দিন শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাইছার হামিদ। পরিচালক ও ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এসএম সরওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রশিক্ষক মোঃ জসিম উদ্দিন(নীরব জসীম), সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বেসিক ট্রেড কোর্স সমাপনী পরীক্ষার পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাইছার হামিদ বলেন, মানুষের দৈনন্দিন জীবনে কাজে কর্মে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে কম্পিউটার শিক্ষা। চাকরির বাজারেও কম্পিউটার শিক্ষার রয়েছে ব্যাপক চাহিদা। সুতরাং বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই। আজ থেকে ৮/১০ বছর আগে আমি এই ঐতিহ্য কম্পিউটার ইনষ্টিটিউটটি গড়ে তুলি। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও তথ্য-প্রযুক্তিতে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে রোজার ফযিলাত ও তাৎপর্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আবু হুরাইরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মাঈনুদ্দিন।