চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামস্থ উত্তর বগাচতরবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৫-২৫ ২২:২৩:০২ || আপডেট: ২০১৯-০৫-২৫ ২২:২৩:০২

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম শহরস্থ সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতরবাসীর মেল-বন্ধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ মোড়ের নিউ সাজনা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চট্টগ্রাম শহরে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের চাকুরীজীবি, ব্যবসায়ী ও অধ্যায়নরত বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক ডেলিকেট উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সাবেক চট্টগ্রাম স্টিল মিলের প্রধান শামছুল হুদা ভূঁইয়ার সভাপতিত্বে ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার রবিউল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুন মোরশেদ ভূঁইয়া, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক আবু তৈয়ব, চট্টগ্রাম পিডিবির সহকারী পরিচালক জিএস রবিউল হোসেন, চট্টগ্রাম দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ, বিএসটিআই’র কর্মকর্তা সাইফুর রহমান ও আল আরাফাহ ব্যাংকের খতুনগঞ্জ শাখার প্রধান নাজিম উদ্দীন সহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সীতাকুণ্ড ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাকিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন অর রশীদ ভূঁইয়া ও মহসিন কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *