চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত-৮

প্রকাশ: ২০১৯-০৫-২৫ ২২:২৮:৪২ || আপডেট: ২০১৯-০৫-২৫ ২২:২৮:৪২

মিজবাউল হক, চকরিয়া :

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ সময় আরও অন্তত ৮জন আহত হয়। শনিবার (২৫ মে) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঈদগাঁও ডুলাফকির মাজার গেইটের ঝনঝনি ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস ও হাইয়েস মুখোমুখি সংঘর্ষে ও ভোর ৫টায় একই মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে পাথর বোঝাই ট্রাক উল্টে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার কলাতলী উত্তর আদর্শ গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে হাইয়েছ গাড়ির চালক মোহাম্মদ ইয়াকুব (২৬) ও একই গাড়ির যাত্রী চকরিয়া পৌর এলাকার ফুলতলা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আলমগীর (৩৬)। পৃথক দূর্ঘটনায় আরও অন্তত ৮ব্যক্তি আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, শনিবার (২৫ মে) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ডুলাফকির মাজার গেইটের ঝনঝনি ব্রীজ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি একটি যাত্রীবাহি বাসের সাথে চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখি অপর একটি যাত্রীবাহী হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইয়েছ গাড়ির চালক মোহাম্মদ ইয়াকুব ও একই গাড়ির যাত্রী মো. আলমগীর ঘটনাস্থলে নিহত হয়। দূর্ঘটনায় হাইয়েছ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় আরও ৫ যাত্রী আহত হয়। তাদেকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে শনিবার (২৫মে) ভোররাত ৫টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি পাথর বোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ভাসমান দোকানে উল্টে গেলে তিনব্যক্তি গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় প্রথমে তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় আহতেরা হলেন ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত ছব্বত আহমদ সওদাগরের ছেলে মো. পিয়ারু ফরহাদ ও ভাসমান দোকানের মালিক সুকুমার দে। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।

পৃথক উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতালেব বলেন, শনিবার ভোরে ও বিকাল চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঈদগাঁও ডুলাফকির মাজার গেইটের ঝনঝনি ব্রীজ ও একই মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এলাকায় পৃথক দূর্ঘটনায় চালক ও যাত্রীসহ দুইব্যক্তি নিহত ও আটজন আহত হয়। দূর্ঘটনার পরপরই পুলিশ নিহতদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আহতদেরকে স্থাণীয় লোকজনের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত সব গাড়ি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মো. জসিম উদ্দিন বলেন, শনিবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ দুইব্যক্তি নিহত ও আটজন আহত হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মানবিকদিক বিবেচনা করে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দূর্ঘটনা কবলিত গাড়িগুলি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানান তিনি। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *